তুলোর গোডাউনে ভয়াবহ আগ্নিকান্ড
দি নিউজ লায়নঃ সোমবার ভোররাতে হাওড়ার সালকিয়া বাঁধাঘাটের বার্নিং ঘাট সংলগ্ন একটি তুলোর গোডাউনে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে হতাহতের খবর নেই। কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই ওই আগুন লাগে। গোডাউনের ভিতরে ছাঁট তুলো মজুত ছিল।
আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, এদিন ভোররাতে হাওড়ার সালকিয়ার বাঁধাঘাটে ওই ছাঁট তুলোর গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। স্থানীয় মানুষজন কালো ধোঁয়া দেখতে পেয়ে দমকলকে খবর দেন। আগুনে ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার বলে অনুমান করা হচ্ছে। এদিন মড়াপোড়া ঘাটের কাছে ওই তুলোর গুদামে হঠাৎই আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছোয় দমকলের ৫টি ইঞ্জিন। প্রায় ৮ ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল সূত্রে জানা গেছে, এই অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হননি। ওই এলাকার একটি দোতলা বাড়ির একতলায় রয়েছে তুলোর গোডাউন। দোতলায় রয়েছে জামা কাপড়ের গোডাউন। এদিন ভোর প্রায় ৪টে নাগাদ একতলায় তুলোর গোডাউনে আগুন লাগে। রবিবার ছুটির দিন হওয়ায় তালাবন্ধ ছিল গোডাউনটি। গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকার মানুষ আগুন দেখে খবর দেন দমকলে।
খবর পেয়ে ঘটনাস্থলে ধাপে ধাপে আসে দমকলের ৫টি ইঞ্জিন। ৮ ঘন্টারও বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৬০০০ বর্গফুটের ওই গোডাউনটি প্রায় সম্পুর্ণই ভস্মীভূত হয়ে যায়। কি কারণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটল তা জানা যায় নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে। যে জায়গায় আগুন লেগেছে সেই জায়গাটি ঘনবসতিপূর্ণ। কিন্তু দমকলের তৎপরতায় আশপাশের এলাকায় আগুন ছড়াতে পারেনি।

Post a Comment